আলমারির কপাট খুলতেই-
পরিচিত ঘ্রাণে এক মোহবিশিষ্ট হয়
শরীর ও মন,
কতগুলো ভাঁজ করা কাপড়ের মাঝ থেকে
আজও মায়াময় ঘ্রাণ ছাড়িয়ে যাচ্ছে-
দীর্ঘদিন ধরে অব্যবহৃত
মায়ের শাড়ি।
---------
মায়ের শাড়ি
মনিরুল ইসলাম শ্রাবণ
১০ মে ২৬

0 মন্তব্যসমূহ