Ticker

6/recent/ticker-posts

অসহায় পিতা-অসহায় কৃষক


জলে ডুবে গেছে সন্তান! 
মৃত সন্তানের দেহ আঁকড়ে 
কোমর পানিতে দাঁড়িয়ে আছে 
                                এক অসহায় পিতা।

তার বুকফাটা আর্তনাদ মিলিয়ে যাচ্ছে
                            বিস্তীর্ণ হাওয়ের বুকে,
বৃষ্টির ফোঁটা আর চোখের জল
মিশে যাচ্ছে কালো জলের ভেতর।
বৃষ্টিতে ভেজা পিতার শরীর জলের বুকে
            কেঁপে কেঁপে আলোড়ন তুলছে।

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 
শ্রমে ঘামে তিল তিল করে 
                                বড় করেছে যাকে-
আর কিছুদিন পর 
যার ঘরে ফেরার কথা-
                              সে সন্তান আজ মৃত!
বৈশাখী ঝরে ‍প্রিয় সন্তানের দেহ 
                 ডুবে গিয়েছ অগভীর জলে
তার নিস্তেজ দেহ আঁকড়ে
দাঁড়িয়ে আছে এক অসহায় পিতা-
                                     একজন কৃষক।

-----
অসহায় পিতা-অসহায় কৃষক
মনিরুল ইসলাম শ্রাবণ
৪ মে ২৬







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ