Ticker

6/recent/ticker-posts

বন্ধু বিনে



বন্ধু বিনে কাটে না সময়

হয় না কোনো খেলা

বন্ধু বিনে আসে না সুখ

যায় না দুঃখ বেলা।


বন্ধু বিনে ফোটে না কথা

ভবের কারো মুখে

বন্ধু পেলেই কথার লতা

বাড়ে ভীষণ সুখে।


বন্ধু বিনে আড্ডা হয় না

হয় না লেখাপড়া

বন্ধু বিনে হয় না মিছিল

যায় নাতো দেশ গড়া।


বন্ধু বিনে হয় না মধুর

কারো ছেলেবেলা

বন্ধু বিনে নিঃস্ব কাটে

জীবন নামের ভেলা।


বন্ধু বিনে সবই অচল

রক্ত কিংবা ঘামে

হারিয়ে গেলে চিঠি লিখি

লাল সবুজের খামে।


------

বন্ধু বিনে

মনিরুল ইসলাম শ্রাবণ

১৮ আগস্ট ২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ