সূর্য ওঠার আগ পর্যন্তই আঁধারের স্থায়িত্ব-
রাতের বাহাদুরি।
আলো আসার আভাস পেলেই মগডালে
উল্টো ঝুলে পড়ে বাদুড়ের দল।
ঘন পাতার আড়ালে মুখ লুকায়-
খোঁড়া প্যাঁচার ঝাঁক
বহু দূরে, ক্রমেই থেমে আসে শৃগালের হাঁক।
তখন চারিদিকে ভয়, কী জানি কী হয়
মৃত্যুর হাহাকার!
জঙ্গল কাঁপিয়ে যখন ভেসে আসে কেবলই
শার্দূল হুংকার।
------
শার্দূল হুংকার
মনিরুল ইসলাম শ্রাবণ
২৮ এপ্রিল ২৬

0 মন্তব্যসমূহ