Ticker

6/recent/ticker-posts

রূপপুর : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র


 

ও আকাশের মেঘ- 

তুমি আর করো নাকো বড়াই 

              আমার সাথে লড়াই

দেখো আমারও আছে— 

                                    এক ফালি মেঘ।

আমি এক উত্তপ্ত কড়াই-

বাষ্প জলে আমিও আঁকি পাহাড়- 

হাতি-ঘোড়া-গাছ, ফুলের সমাহার

বানিয়ে বরফের ভেলা

                            আমিও ভেসে বেড়াই।

ও আকাশের মেঘ 

তুই চমকিয়ে আজ দেখ-

আমার পেটেও আছে বিদ্যুৎ-তেজ

                        আমিও আলো জ্বালাই।

---

রূপপুর : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

মনিরুল ইসলাম শ্রাবণ

২৮ এপ্রিল ২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ