Ticker

6/recent/ticker-posts

শাজারেহ তাইয়্যেবে : শান্ত শিশুদের পাঠশালা


 
হৈ-হুল্লোড় নেই নেই শোরগোল
চিৎকার চেঁচামেচি আর গন্ডগোল
শাসন-বারণ নেই নেই খাতা-বই
শিক্ষক নেই এথা আছে শুধু সই
আমাদের পাঠশালা মৃতদের ঘর
একসাথে থাকি সব নাহি কেউ পর
মনোযোগ দিয়ে করি রোজকার পাঠ
খেলি না বলে তাই কাঁদে শূন্য মাঠ
বকা নেই ঝকা নেই নেই চোখ লাল
এখানে নেই আর কারো গালাগাল
ঘোরাঘুরির শখ নেই ঘুমানোর চাপ
আমাদের এথা নেই কোনো অভাব
আমাদের কেটে গেছে দৈত্যের ভয়
একসাথে করেছি মরণকে জয়
বিশ্ব বিবেক ঘুমাও গুটিয়ে রেখো হাত
আমাদের চাই না কারো মোনাজাত।
—-----
শাজারেহ তাইয়্যেবে : শান্ত শিশুদের পাঠশালা
মনিরুল ইসলাম শ্রাবণ
০৪ মার্চ ২৬




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ