Ticker

6/recent/ticker-posts

দুষ্টু পরী

 



বয়স আমার খুব বেশি না 

মাত্র একুশ মাস 

শাক-সবজি খেতে পারি

কাটা ছাড়া মাছ।


খেতে ভালোবাসি ভীষণ

মুরগির দুটো রান

চিপস-চকলেট পেলে খুশি 

হই যে অফুরান। 


ঘরে থাকতে ভালো লাগে না

বাইরে যেতে চাই

বাইরে গিয়ে ফুল-পাখিদের 

দেখা সেথায় পাই


পড়তে আমার ভাল্ লাগে না

লিখতে পারি বেশ

একটি কলম একটি খাতা

এক বসাতেই শেষ।


ছোট্ট মুখে আছে আমার 

আটটি কচি দাঁত

চারটি ব্রাশ দিয়ে মাজি 

সকাল-সন্ধ্যা রাত।


কার্টুন দেখতে ভালোবাসি 

খেলি মজার গেম

মনে রেখো সবাই তোমরা

তাসনিয়া আমার নেম।


আব্বু আম্মু আপুর সাথে 

মজার খেলা করি

সবাই বলে আমি নাকি

দুষ্টু একটা পরী।


—-----

দুষ্টু পরী

মনিরুল ইসলাম শ্রাবণ

৩০ মার্চ ২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ