Ticker

6/recent/ticker-posts

নতুন দিনের শপথ


আঁধার পরেই আসবে আলো
ঐক্য শপথ নাও
অসুর দেখে সুর ছেড়ো না
জীবনের গান গাও।


আঘাত পেয়ে থেমে যেওনা
সম্মুখ পানে চলো
বাধার পাহাড় ভয়ের আঁধার
দু’পায়ে আজ দলো।


মৃত্যু দেখে থেমে যেও না
বাঁচার জন্য লড়ো
ধ্বংস দেখে ঘাবরিও না
নতুন করে গড়ো।


পুড়তে দেখে ভয় পেয়ো না
খাঁটি হয়ে যাও
মাটির মাঝে করলে দাফন
বীজ হয়ে জন্মাও।


জমছে যত লেনা-দেনা 
জমছে যত ঋণ
রক্ত দামে শ্রমের ঘামে
আসবে নতুন দিন।

------
নতুন দিনের শপথ
মনিরুল ইসলাম শ্রাবণ
১৮ জানুয়ারি ২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ