Ticker

6/recent/ticker-posts

দেয়ালেরও আছে কান




এটা লিখি, সেটা লিখি, সব লেখা ছাড়ি না

কাগজে যা যা লিখি, কলমকে শোনাই না।


চুপ চাপ থাকিরে ভাই, বেশি কিছু বলি না

দেয়ালেরও আছে কান, সেই কথা ভুলি না।


ভুলে টুলে বলে কিছু স্যারি বলি বারবার

যে যাই বলুক হাসি শুধু সাথি হয়ে বেহায়ার।


এই ভাবেই কাটে দিন, রাত কেটে যায় ভাই

দুখের দিন পার হয়ে যাক, মনে মনে তাই চাই।


কি লিখতে কি লিখে আবার যদি যাই জেলখানা

ভয়ের দিন যাবে কেটে এই তো মোদের প্রার্থনা।


মনিরুল ইসলাম শ্রাবণ

২৮ ডিসেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ