Ticker

6/recent/ticker-posts

মুক্ত দিবস

    

এই যে মাটি
পবিত্র ধাম
এখানে ঘুমায় তারা,
স্বপ্ন দেখেও
স্বাধীনতার স্বাদ
একটুও পায়নি যারা।

তাদের তরে
আজকে জানাই
লাখো লাখো সালাম,
যাদের রক্তে
লাল সবুজের
পাতকাখানি পেলাম।

৮ ডিসেম্বর
মুক্ত দিবস
খুশির দিনটি আজ,
মোছা যায়নি
ব্রাহ্মণবাড়িয়ার নাম
মুছেছে পাকসেনাদের রাজ।

যুগে যুগে
তাই এমনি করে
পরাজিত হয় ঘাতক-রাজাকার,

বেঁচে থাকে শুধু
বীর মুক্তিযোদ্ধা-
চারিদিকে তাদের জয় জয়কার।

-------
মনিরুল ইসলাম শ্রাবণ
৮ ডিসেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ