কত জনে ঘর ছাড়িল
কত জনে রক্ত দিল
কত জনে জীবন দিল
এই পতাকার জন্য,
কত জনে ঘর পুড়িল
কত জনে রক্ত নিল
কত জনে জীবন নিল
সেই পতাকার জন্য।
কত বাবা অশ্রু দিল
কত মায়ে সম্ভ্রম দিল
কত বোনে আভ্রু দিল
এই পতাকার জন্য,
কত বাবার অশ্রু নিল
কত মায়ের সম্ভ্রম নিল
কত বোনের আভ্রু নিল
সেই পতাকার জন্য।
কত ছেলে যোদ্ধা হল
কত ছেলে গাজি হল
কত ছেলে শহিদ হল
এই পতাকার জন্য,
কত ছেলে পাকি হল
কত ছেলে বদর হল
কত ছেলে রাজাকার হল
সেই পতাকার জন্য।
কত মানুষ ধন্য হলো
এই পতাকার জন্য,
কত মানুষ বন্য হলো
সেই পতাকার জন্য।
----
এই পতাকা সেই পতাকা
মনিরুল ইসলাম শ্রাবণ
১৬ ডিসেম্বর ২৫



0 মন্তব্যসমূহ