খোকা খুকুর চিন্তা ভীষণ
নিয়ে পানির মাছ,
কেমন করে থাকে সেথায়
দেখায় সাঁতার নাচ।
শ্বাস-প্রশ্বাস নেয় কেমন করে
কেমন করে খায়,
চাকা ছাড়া এথায় সেথায়
কেমন করে যায়?
কেমন করে ঘুমায় তারা
নেই যে সেথায় খাট!
দলবেঁধে সব খেলতে চাইলে
কোথায় পাবে মাঠ?
পেলে ব্যথা কোথায় ডাক্তার
কাদের কাছে ধায়,
অসুখ বিসুখ হলে শেষে
ওষুধ কোথায় পায়?
এসব কিছু ভেবে তাদের
চিন্তার নাই তো শেষ!
বললাম- বাছা পড়তে বসো
বুঝবে তবে বেশ।
---
শিশুতোষ ছড়া
মাছ নিয়ে ভাবনা
মনিরুল ইসলাম শ্রাবণ
১৪ নভেম্বর ২৫





0 মন্তব্যসমূহ