এমন যদি হতো-
গুপ্তধনের পেতাম দেখা
সিন্দাবাদের মতো
থাকতো নাতো অভাব তাদের
প্রতিবেশী যত।
এমন যদি হতো-
হিরে-জহরত, মনি-মুক্তা
পেতাম শত শত
বিলিয়ে দিতাম গরিব-দুঃখী
আনাহারী যত।
এমন যদি হতো-
আমার কাছে থাকতো টাকা
বিলগেটস কাকার মতো
ঘুচিয়ে দিতাম রোগ-শয্যায়
কাতরগণের ক্ষত।
এমন যদি হতো-
ধন-দৌলত থাকতো যদি
হাতেম তাইয়ের মতো
গড়িয়ে দিতাম তাদের বাড়ি
পথের শিশু যত।
এমন যদি হতো-
আমি যদি হতাম কভু
হাজি মহসিনের মতো
লেখাপড়ার খরচ দিতাম
বিদ্যার্থীরা যত।
কিন্তু যেহেতু নাই-
মিলেমিশে থাকবো সবাই
অভাব ঘুচাবো ভাই
ভগা ভাগি করে নেবো
দুঃখ-সুখ যাহা পাই।
এমন যদি হতো
মনিরুল ইসলাম শ্রাবণ
২০ অক্টোবর ২৫




0 মন্তব্যসমূহ