Ticker

6/recent/ticker-posts

থাম


থাম থাম - থামরে ধর্ষক!
থামারে তোর পা
আমার বোন বেটির দিকে
আর বাড়িস না।
থামরে পশু, ওরে নরাধম
অমানুষের ছা
আমার মা-চাচির দিকে
চোখটা দিস না।
থাম হায়েনা থামরে আজি
বাড়াস নে তোর হাত
থামরে দানব, থামরে রাক্ষস
দেখাসনে আর দাঁত।
দেখরে আজি ঐ জেগেছে
লক্ষ বোন ভাই,
দিতে ফাঁসি জোট বেঁধেছে
রক্ষা তোদের নাই।
রাষ্ট্র যদি না দেয় ফাঁসি
তাও হবে না মন্দ
বীর জনতা কাইট্টা দিবে
উত্থিত তোর দণ্ড
তাইতো বলছি- থাম।
------
উৎসর্গ : আছিয়া
থাম
মনিরুল ইসলাম শ্রাবণ




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ