অতীতে আপনার জীবনে ঘটা কোনো ঘটনা এবং দুর্ঘটনাগুলো যেভাবে আজকের আপনাকে তৈরি করেছে, তেমনিভাবে আজকে আপনার জীবনে ঘটা ঘটনা এবং দুর্ঘটনাগুলো ভবিষ্যতের আপনাকে তৈরি করবে।
আজকে যা কিছু আপনার জীবনে ভালো, ভবিষ্যতে তাই আপনার জন্য মন্দ ফল নিয়ে আসতে পারে। আজকে যা কিছু মন্দ বলে মনে হচ্ছে, ভবিষ্যতে তাই আপনার জন্য ভালো ফল নিয়ে আসতে পারে।
পদার্থবিজ্ঞানের সূত্র শুধু পদার্থ বিজ্ঞানেই সীমাবদ্ধ থাকে না, মানুষের জীবনেও অর্পিত হয়, হতে পারে। তাই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলা যায়, ‘প্রত্যেকটি ভালো এবং মন্দ কাজের’ একটি সমান এবং বিপরীতমুখী ক্রিয়া ও প্রতিক্রিয়া থাকে’।
যেদিন থেকে আমি এটা অনুধাবন করতে শিখেছি যে, সেদিন থেকে আমি আর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি না।
-------
শ্রাবণোক্তি
মনিরুল ইসলাম শ্রাবণ
৩ সেপ্টেম্বর ২০২৬

0 মন্তব্যসমূহ