Ticker

6/recent/ticker-posts

দানব নৃত্য




নদীর বুক চিরে আলো জ্বেলে দাঁড়িয়ে থাকে 

                                            শহুরে সড়ক

জলের শরীরে দুলে ওঠে তার লম্বা প্রতিবিম্ব,

মাছেরা অবাক চোখে তাকিয়ে ভাবে

তাদের আবাসস্থলে এ কোন দানব নৃত্য। 


একে একে হারিয়ে গেছে তাদের কত স্বজন 

অবশিষ্ট যারা

তারাও কী এবার হবে নতুন দানবের গ্রাস।


——

দানব নৃত্য

মনিরুল ইসলাম শ্রাবণ

২৮ আগস্ট ২৬

শেখ হাসিনা সড়ক, তিতাস নদী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ