তার গোঁফ ছিল যেন খাপখোলা এক
উদ্যত তলোয়ার
যারে মাথা নিচু করে কুর্নিশ জানায়
হায়না জানোয়ার।
ট্যাংক-কামান আর রাইফেল রেখে
বলে, তোমায় মানি
বীরদেরও বীর, মহাবীর তুমি, এম—
আতাউল ওসমানী।
—
মনিরুল ইসলাম শ্রাবণ
০১ সেপ্টেম্বর ২০২৬

0 মন্তব্যসমূহ