Ticker

6/recent/ticker-posts

প্যাঁচা



চাল বেচেছো ডাল বেচেছো

বেচেছো আলু-লাউ

বড়শি বেচেছো জাল বেচেছো

বেচেছো বৈঠা-নাও।


জামা বেচেছো জুতা বেচেছো

বেচেছো মাথার টুপি

চাঁদ বেচেছো সূর্য বেচেছো 

বেচেছো তেলের কুপি।


দুধ বেচেছো গাই বেচেছো 

বেচেছো হালের বলদ

লাঙল বেচেছো জমি বেচেছো 

খোঁজো নিকো গলদ।


ইমান বেচেছো ধর্ম বেচেছো 

বেচেছো জন্মভূমি

বাপ বেচেছো মা বেচেছো

ভিনদেশীদের পা চূমি।


বিক্রি শেষে শূন্য তুমি

আর কিছু নাই বেচার

তোমার সাথে মিল খুঁজে পাই

ঘুম বেচা প্যাঁচার।


------

প্যাঁচা

মনিরুল ইসলাম শ্রাবণ

৪ জুলাই ২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ