ফেসবুকে কোনো বিষয় নিয়ে কিছু লেখার জন্য লেখক বা পাঠক হওয়ার প্রয়োজন পড়ে না। যে-কোনো শ্রেণি-পেশার মানুষই তার নিজের জায়গা থেকে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারে অথবা কোনো বিষয়ে নিজের মতামত জানাতে পারে। এগুলো তার নিজস্ব মতামত হিসেবেই বিবেচিত হয়। সেসব লেখার বেশিরভাগাই সাহিত্যকর্ম বলে বিবেচিত হয় না। কিন্তু ভালো লেখক হওয়ার জন্য একজন লেখককে আগে একজন ভালো পাঠক হতে হয়। নিজের আশেপাশের সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব বর্তমানে কোন অবস্থানে অবস্থান করছে সেই সব বিষয়ক জ্ঞান রাখতে হয়। তারা পাশাপাশি নিয়মিত লেখালেখি চর্চা করতে হয়। হুট করে কেউ লেখক হতে পারে না। এটা দীর্ঘদিনে চর্চা এবং সাধনার বিষয়।

সমাজের মানুষ লেখকের লেখার উপর বিশ্বাস করে, ভরসা করে। তারা নিজের, পরিবারের, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন সমস্যার সমাধান খোঁজে, ভবিষ্যতের নির্দেশনা নেয়। ফলে হুট করে কোনো বিষয়ে মতামত প্রদান করা কোনো লেখকের কাজ নয়। একজন ভালো লেখক মাত্রই তথ্য খোঁজেন, সত্য মিথ্যা যাচাই করেন, সমস্যার অতলান্তে যান এবং তারপর সেই বিষয়ে নিজের মতামত বা সমাধান নিয়ে আসেন। তাই লেখালেখি খামখেয়ালিপনা নয়, একটি দায়িত্বশীল মহান কর্ম।

-----
শ্রাবণোক্তি
মনিরুল ইসলাম শ্রাবণ
১৮ মার্চ ২৪

ছবি : বই মেলা ২০২৬