Ticker

6/recent/ticker-posts

হাওর পাঠ



আজকে হলো প্রথম দেখা
প্রথম দেখায় প্রেম
মনাই নদীর তীরে এসে
ভুলি মনের জ্যাম।

হাওর ঘেরা গ্রামের রুপে
মুগ্ধ হলাম বেশ
পথের ক্লান্তি দিক ভ্রান্তি
সবই হলো শেষ।

গাছগাছালি পাখপাখালি
গায় মধুর গীত
ফেরার সময় নিয়ে যাবো
ভালোবাসা প্রীত।

পড়লে মনে রোদমাখা ঢেও
হাঠৎ অবসরে
পড়ে নেবো হাওর পাঠ
মাছের অক্ষরে।

সারি সারি হিজলকরচ
জলে ডোবা গা
তার মতো ভিজিয়ে নেবো
আমার দুটো পা।

আবার যদি শুনতে পাই
কলমাকান্দার ডাক
এক বিকেলে হাজির হবো
সোমেশ্বরীর বাক।

হাওর পাঠ 
মনিরুল ইসলাম শ্রাবণ
৩১ মে ২০২৬
বংশীকুন্ডা সরকারি কলেজ, সুনামগঞ্জ 








 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ