Ticker

6/recent/ticker-posts

বইমেলার স্মৃতি- নব ভাবনা

ঢাকায় আমার একটি ঠিকানা আছে। এই ঠিকানার শিরোনাম ‘নব ভাবনা’। ঠিকানা মানেই পরিবার, রক্ত বা আত্মার আত্মীয়। নব ভাবনা পরিবারের সদস্যরা আমার রক্ত আত্মীয় না হলেও আত্মার আত্মীয়। আর দীর্ঘদিন পরে পরিবারের সদস্যদের সাথে দেখা হলে মন যেন যেমন প্রশান্তি লাভ করে, তেমনি প্রশান্তি লাভ হলো হলো বইমেলায় গিয়ে।

অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ উপলক্ষে নব ভাবনা প্রথমবারের মতো মূল মেলায় স্টল নিয়েছে। এর আগের নব ভাবনা স্টল ছিল লিটল ম্যাগ চত্বরে। এবার সেটিও আছে, সাথে আছে মূল স্টল। বাংলা একাডেমির বর্ধমান হাউজের বিপরীত পাশে ৪৬২ নাম্বার স্থলে জায়গা পেতেছে নব ভাবনা। স্থানটি বড় বড় কিছু গাছগাছালিতে ঘেরা। নির্মল মনোরম পরিবেশ। গাছ ও বইয়ের অদ্ভুত কিছু সামঞ্জস্য আছে। দুটোই নীরবে সেবা বিলায় এবং বিনিময়ে চায় না কিছু। উলটো আরো আমাদের কাছ থেকে ক্ষতিকর জিনিসগুলো চুষে নিয়ে যায়। গাছ নিয়ে যায় কার্বন-ডাই-অক্সাইড আর বই চুষে নেয় মনের ভেতর জমে থাকা অন্ধকার।

স্টলের পাশেই গাছের নিচে চেয়ার ফেলে বসে আছেন ভাবনা পরিবারের একদল লেখক। সেখানেই দেখা হলো সবার সাথে। আসলে এক নজর চোখ বুলিয়ে সিদ্ধান্ত নিতে পারলাম না, কোন দৃশ্যটি বেশি বেশি নান্দনিক। কবি ও চলচ্চিত্র পরিচালক শিল্পনির্দেশক এস এম কাইয়ুম ডিজাইন করেছে এবারের স্টলটি। সিম্পল এর ভেতর গর্জিয়াস একটা লুক। কিন্তু শিল্পীকে ধারে কাছেও পেলাম না।

গাছের ছায়ার নিচে একে একে জড়ো হচ্ছেন নানা লেখক। কেউ আসছেন, কেউ যাচ্ছেন। কুশলাদি বিনিময়, খোঁজখবর, বই কিনে নেয়া আর শুভেচ্ছা উপহার বিনিময়ের মধ্যে এগিয়ে যাচ্ছে সময়। কথাসাহিত্যিক আমির হোসেন স্যারকে নিয়ে এখানে আসতেই দেখা হল নব ভাবনার প্রধান প্রধান সম্পাদক আব্দুল্লাহ আল ওয়ালিদ মহোদয়, সম্পাদক ইমরুল কায়েস ভাই, নব ভাবনার এইচ আর এডমিন জাকির হোসেন ভাই, লেখক-গবেষক ও সাংবাদিক মো. রফিকুল হক আখন্দ ভাই, কবি মমিনুল ইসলাম ভাই, কবি ও উপস্থাপক ফয়সাল আহমেদ ভাই, গল্পকার ও আবৃত্তি শিল্পী তারিকুল আমিন, গল্পকার মিয়া মোহাম্মদ বিলাল এবং প্রিয় সিয়ামের সাথে।


এবার বইমেলা উপলক্ষে সম্প্রতি নব ভাবনা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে নব ভাবনার নির্বাচিত ৫০ জন নারী কবির বাছাইকৃত কবিতা নিয়ে একটি সংকলন। এটি সম্পাদনা করেছেন আমাদের লেখক ফোরামের সম্মানিত সম্মানিত চিফ অ্যাম্বাসেডর, বিশিষ্ট কবি ও কথাশিল্পী রাহমান ওয়াহিদ ভাই। অনাড়ম্বর আয়োজনে গাছের ছায়ায় নিচেই সংকলনটির মোড়ক উন্মোচন করা হলো। ২০০ টাকা মূল্যে এটি স্টল থেকে সংগ্রহ করতে পারবেন যে-কোনো লেখক-পাঠক। এছাড়াও ভাবনা প্রকাশের অন্যান্য বই এবং নব ভাবনার সকল সংখ্যা পাওয়া যাচ্ছে এই স্টলে। মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

এই ছাড়াও মোড়ক উন্মোচন হলো নব ভাবনা পরিবারের নতুন সংযোজন মাসিক সাহিত্য পত্রিকা ‘নাগরিক’-এর দ্বিতীয় সংখ্যা। সমকালীন বিষয়, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক লেখাকে প্রাধান্য দিয়ে প্রকাশিত হচ্ছে নাগরিক। নাগরিকের চলতে সংখ্যায় বিশেষ একটি বিষয় সংযোজন করা হয়েছে। আর তা হচ্ছে এই সংখ্যার শেষে একটি ফ্রম যুক্ত করে দেওয়া হয়েছে। যেটি পূরণ করে দিলে একজন লেখক পরবর্তীতে নব ভাবনার লেখক ডিরেক্টরিতে নিজেকে দেখতে পাবেন। আমি ব্রাহ্মণবাড়িয়া লেখকদের জন্য দশটি সংখ্যা নিয়ে এসেছি। ৫০ টাকা মূল্যে এটি সংগ্রহ করা যাবে।


কিছুদিন আগে নব ভাবনা ঘোষণা দিয়েছিল তার সুপার রাইটারদের শুভেচ্ছা উপহার প্রদানের। সৌভাগ্যক্রমে আমিও নির্বাচিত সুপার রাইটারদের একজন। অনুষ্ঠানে নব ভাবনা সুপার রাইটার হিসেবে আমাকে একটি বই, একটি পত্রিকা, কলম, ডায়েরি, ক্যালেন্ডার ও একগুচ্ছ ভালোবাসা উপহার পেলাম। শেষে সবাই মিলে ইফতারের সংযোগ হওয়াটা ছিল আরো আনন্দের। ভ্রমণের ক্লান্তি-অবসাদ মিটে গিয়েছিল প্রিয়দের সাথে ইফতার সংযোগে।

এবারের বইমেলা রোজার ভেতর অনুষ্ঠিত হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বই মেলায় আসতে পারেননি। তাদের ভীষণভাবে মিস করেছি। বইমেলায় লেখক ফোরামের ১০ জেলার নেতৃবৃন্দদের সাথে এটি পরিচিত সভা হওয়ার কথা থাকলেও, সবাই উপস্থিত হতে পারবে না বলে তা স্থগিত করা হয়। সুবিধাজনক সময়ে তার বাস্তবায়ন করা হবে বলে আশা করা যাচ্ছে। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় আমাদের প্রিয় সাহিত্য সাময়িকী নব ভাবনা, নব ভাবনা লেখক ফোরাম।

বইমেলার স্মৃতি-২

মনিরুল ইসলাম শ্রাবণ

অ্যাম্বাসেডর জেনারেল, নব ভাবনা লেখক ফোরাম, কেন্দ্রীয় পরিষদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ