
ভিক্ষা চেয়ে আনেনিতো
রক্ত দিয়ে কেনা
বাংলাদেশের স্বাধীনতা
আনলো মুক্তিসেনা।
আনলো হাসি আনলো কাঁদন
আনলো মুখের বুলি
কেমন করে তাদের সে ঋণ
আমরা আজই ভুলি।
আনলো আকাশ আনলো বাতাস
আনলো পাহাড় নদী
আমরা হারাবো আলোর পথ
তাদের ভুলি যদি।
আনলো সবুজ লাল পতাকা
মায়ের মুখের হাসি
দেশের জন্য জীবন দিল
পরলো গলায় ফাঁসি।
কেমন করে ভুলি তাদের?
মুক্তিযোদ্ধা যারা
ইতিহাসের সোনার পাতায়
অগ্রগণ্য তারা।
স্বাধীনতা-বিজয় ক্ষণে
স্মরণ করি তাদের
পায়ের মাটি ধন্য হলো
বুকে নিয়ে যাদের।
---
মুক্তিযোদ্ধা
মনিরুল ইসলাম শ্রাবণ
২৬ মার্চ ২৬


0 মন্তব্যসমূহ