Ticker

6/recent/ticker-posts

মানুষ

জ্ঞানী ব্যক্তিগণ তাদের চারপাশে আরো কিছু জ্ঞানী লোকের সমাবেশ ঘটান, যাতে তাদের থেকেও তিনি আরো বেশি জ্ঞান অর্জন করতে পারেন অথবা নিজের অর্জিত জ্ঞানকে ছড়িয়ে দেওয়া বা চার্চায় রাখতে পারেন

শিক্ষিত ব্যক্তিগণ আরো কিছু শিক্ষিত ব্যক্তির সাথে থাকতে পছন্দ করেন যারা তার সমপর্যায়ে অথবা তার চাইতে বেশি জানেন এবং কারণ তারা জানেন, মানুষের জ্ঞান সীমিত, তাই মানুষকে সবসময় জানা-শোনা-শেখার মধ্যে থাকতে হয়

বুদ্ধিমান লোকেরা তার চারপাশে এমন কিছু লোকের সমাবেশ ঘটান, যারা তার চাইতে জ্ঞান-যোগ্যতা বা বুদ্ধিতে তুলনামূলক ছোট এতে করে তিনি অন্যদের তুলনায় নিজেকে বড় দেখাতে চান কিংবা বড় ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করেন

আর চালাক লোকদের নিজেদের জ্ঞান-যোগ্যতা তেমন না থাকলেও জ্ঞানী এবং বুদ্ধিমান লোকদের আশেপাশে রাখেন বা তাদের পাশে পাশে থাকেন, যেন লোকে তাকেও জ্ঞানী বা বুদ্ধিমান হিসেবে সম্মানিত করে

মূর্খরা সব জায়গায় থাকে এবং সবার চাইতে নিজেকে বেশি জ্ঞানী এবং যোগ্য হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে যদিও তা দারুণভাবে ব্যর্থ হয়

ছোটোলোক আপনার সাথে থাকলে আপনাকে কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলবে সাথে না থাকলে আপনার সমালোচনা করবে

হিংসুক যখন যেখানেই থাকুক, সে নিজেই নিজের হিংসার আগুনে পুড়ে মরে তার চলায়-বলায়- লেখায়, কাজে-কর্মে সে হিংসার আগুনের ধোঁয়ার রেশ রেখে যায়

--------

শ্রাবণোক্তি

মনিরুল ইসলাম শ্রাবণ

সেপ্টেম্বর ২৫

লোকেশন : ছতরপুর শাহী ঈদগাহ জামে মসজিদ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ