এই পৃথিবী আসা-যাওয়া
ভাঙ্গা গড়ার খেলা
কেউবা হারে কেউবা জেতে
সকাল সন্ধ্যা বেলা।
কেউবা করে বাঁচার লড়াই
ভালো থাকার আশে
লড়াই ছাড়াই কেউবা আবার
অপার সুখে ভাসে।
কেউবা আলো কেউবা আঁধার
ছড়ায় দিনে রাতে
কেউবা থাকে অনাহারে
কেউবা দুধে ভাতে।
কেউবা হাসে কেউবা কাঁদে
সুখে কিংবা দুখে
পেয়ে অপার কেউবা আবার
থাকে বেজার মুখে।
হাসা হাসি কাদা কাদি
মিথ্যে জীবন খেলায়
অমর হয়ে থাকে কেউবা
ইতিহাসের ভেলায়।
সেই ভেলাতো যায় না ডোবা
যায় না ভাঙ্গা পোড়া
সবাই বুঝলেও সে বোঝে না
বুদ্ধিতে যে খোঁড়া।
----
ইতিহাসের ভেলা
মনিরুল ইসলাম শ্রাবণ
১৭ নভেম্বর ২৫
ট্যাংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া




0 মন্তব্যসমূহ