Ticker

6/recent/ticker-posts

তারার সাঁতার

এক বিকেলে শুনতে পেলুম
পাগলা নদীর ডাক!
আলসেমীকে দিলেম ছুটি
সব কাজ পড়ে থাক।
কেমন করে বড়ছি ফেলে
মাছ ধরে নেয় চিল
এত ধরেও হয় না শূন্য
মাছ ভরা খাল বিল।
কেমন করে নৌকা চলে
শিশুরা দেয় ঝাঁপ
ভেজা গায়ে ফিরলে ঘরে
পায় কি মায়ের মাপ?
মাছরাঙাটা লুকিয়ে থাকে
ঐ তো কাশের বন
দেখে বারবার হয় না তুষ্ট
অশান্ত এই মন।
নদীর বুকে তারার সাঁতার
আগেও দেখেছি
নতুন করে নদীর প্রেমে
আবার পড়েছি।

তারার সাঁতার
মনিরুল ইসলাম শ্রাবণ
২১ অক্টোবর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ