Ticker

6/recent/ticker-posts

লোনা জলে ভেজা মন


 ঐতো সাগর— আসছে ধেঁয়ে

লোনা ফেনিল ঢেউ,
ঢেউয়ের সাথে আছে মিশে
আনন্দ-উচ্ছ্বাস—
একটু ভয়!
ভাগ নেবে কি কেউ?

চাইলে নিতে এসো চলে
নীল সাগরের তীর
চিকচিক বালুরাশি—
ফোঁটায় পায়ে কাতু-হাসি
তাইতো এথা নিত্য করে
লক্ষ মানুষ ভিড়।

ঢেউয়ের তালে দলে দলে
ভেজায় সবাই পা
বালু নিয়ে খেলা করে
ভয়ে ভয়ে সঙ্গ ধরে
কেউবা নামে সাগর জলে
কেউবা ভেজায় গা।

আমি কি জানি সাঁতার!
তাই নামিনি গভীর জল
গা ভেজাইনি—
তো কি হয়েছে
দেখো ভিজিয়েছি
আজ মনের অতল।


—----
লোনা জলে ভেজা মন
মনিরুল ইসলাম শ্রাবণ
৩০ অক্টোবর ২৫
ছবি মডেল : Tasfia Nur Jhilmil

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ