
এগুলোর পাশ দিয়ে হেঁটে যেতে যেতে টুনটুনির কিচিরমিচির আওয়াজ শুনতে পেলে এখনো আমি ছোটদেরমত তাদের বাসা খোঁজার চেষ্টা করি। মাঝে মাঝে মাছরাঙ্গা ফিঙ্গের দেখা পাই। তারা ঘাপটি মেরে বসে থাকে মাছের সন্ধানে।
সন্ধ্যায় এর পাশ দিয়ে একা হেঁটে যেতে কিছুটা ভয় পাওয়া যায়। তবে আশেপাশে তখন মানুষের আনাগোনা থাকায় রক্ষে।ভোর-সকালে নীরব রাস্তায় ওদের স্নিগ্ধ রূপ দেখতে দেখতে যাই। সন্ধ্যায় ঝিঁঝি পোকার ডাক শুনতে শুনতে বাড়ি ফিরি।
১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তিতাসপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।





0 মন্তব্যসমূহ