Ticker

6/recent/ticker-posts

শ্রাবণোক্তি


কাউকে কোনো কাজের করার পরামর্শ দেওয়ার আগে সেই কাজটি আপনি নিজে পারেন কি না- তা একবার ভেবে নিবেন। নিজে যা পারেন না, করেন না, সেই কাজ করার পরামর্শ অন্যকে দিতে যাবেন না।


কোনো সভায় আপনার মতামত উপস্থাপনার আগে ভেবে নিন সেই কাজটি অন্য কেউ না করলে, আপনি করার যোগ্যতা রাখেন কিনা। আপনি যে কাজ করার যোগ্যতা রাখেন না, সেই কাজ করার প্রস্তাব দিতে যাবেন না।


কোনো সভায় গেলে চায়ের কাপে বিস্কুট ঢুকিয়ে ডুবিয়ে বুদ্ধিজীবীর মতো শুধু  একের পর এক মতামত-পরামর্শ না দিয়ে, কিছু কিছু কাজ নিজে করারও মানসিকতা রাখবেন। নিজের কাজ অন্যের উপর চাপিয়ে দেওয়া বাজে মানসিকতা। সামাজিক বা সাহিত্য-সংস্কৃতি সংগঠন করার মানে এই নয় যে, আপনি বস, অন্যরা আপনার হুকুম তামিল করা কর্মী।


———

শ্রাবণোক্তি

মনিরুল ইসলাম শ্রাবণ

১ জুন ২৪


ছবি লোকশেন, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ