Ticker

6/recent/ticker-posts

স্বপ্ন, ফুল ও রক্তের গড়াগড়ি


যে ফুলকে করেছিল বেঁচে থাকার অবলম্বন!

সেই ফুল হাতেই, আরেকটি ফুল– 

                                 লুটিয়ে পড়ল সড়কে।


দেখেছি, তোমাদের রাজপথে–  

                         রক্ত আর ফুলের গড়াগড়ি,

ফুলের সুগন্ধি, রক্তের ঘ্রাণ আর একটি স্বপ্ন

মিলেমিশে হারিয়ে যায়–    নর্দমার স্রোতে।


—

স্বপ্ন, ফুল ও রক্তের গড়াগড়ি

মনিরুল ইসলাম শ্রাবণ

১৬ নভেম্বর ২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ