Ticker

6/recent/ticker-posts

জলের নূপুর


মেঘেরা নিয়েছে ছুটি, চলো আজ বাঁধি জুটি

যেখানে যাচ্ছে মেঘ, চলো সেখানে আজ ছুটি।


যেখানে দাঁড়িয়ে পাহাড়, বলে কথা- মেঘের সনে

চলো আজ সেখানে যাই- জুটি বেঁধে দুই জনে।


যেখানে পাহাড় পরে জলের নূপুর- সংগোপনে 

চলো সেখানে যাই, কাটাতে সময়- মধুর আলাপনে।


চলো আজ ভুলি সব দুখ- ব্যস্ততা, সব কোলাহল

ছুঁয়ে দেখি চলো, মেঘ থেকে বয়ে আনা- ঝরনার জল।


————

জলের নূপুর 

মনিরুল ইসলাম শ্রাবণ

২৪ জুন ২০২৬


ছবি লোকেশন : কাপ্তাই লেক, রাঙামাটি।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ