Ticker

6/recent/ticker-posts

হাল ছেড়ো না মাঝি





কাব্যে যেমন ছন্দ থাকে
গানে থাকে সুর
বৈঠায় তেমন থাকে যে তাল
যায় এগিয়ে দূর।

তালে তালে এগিয়ে চলো
সামনে সুদিন-চর
সেই চরেতে ছাওয়া আছে
তোমার সুখের ঘর।

হাল ছেড়ো না ওরে মাঝি 
আসলে তুফান ঝড়
শক্ত হাতে চালাও বৈঠা
চাইলে যেতে ঘর।

যে ঘরে তোর মা আছে রে
দুয়ার খুলে ঐ
উদাস চোখে তাকিয়ে ডাকে
আমার খোকা কৈ?

ফিরতে চাইলে মায়ের কোলে
শক্ত করো হাল
ঝড়ের মুখে দাঁড়িয়ে ঠেলো
সব বাধার জঞ্জাল।

কণ্ঠে তোলো জারি-সারি
আল্লাহ-নবীর নাম
বিপদকালে রক্ষা তিনি
পৌঁছে দেবে ধাম।

———
হাল ছেড়ো না মাঝি
মনিরুল ইসলাম শ্রাবণ
১৬ সেপ্টেম্বর ২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ