Ticker

6/recent/ticker-posts

ফুঁ




ফুঁ দিয়ে ভাই কাগজ ওড়াই
উড়িয়ে দেই তুলা
ফুঁ দিয়ে ভাই ঝেড়ে ফেলি 
অল্প কিছু ধূলা।

ঠান্ডা করতে ফুঁ দিয়ে দিই
গরম খাবার জলে
কমতে ব্যথা ফুঁ দিয়ে দিই
আঘাতের স্থলে।

ফুঁ দিয়ে দেন দোয়া জানি 
দাদি নানিরা যে
ঝাড় ফুঁকেতে অসুখ সাড়েন 
মহান কবিরাজে।

ফুঁ দিয়ে তো কান্না শিশুর
থামান সবাই ঘরে 
কেউবা আবার ফুঁয়ে ফুঁয়ে 
কালা জাদু করে। 

প্রয়োজনে ফুঁ দেয় সবাই 
নিজ গরজ-খরচে
তোষামোদীতে ফুঁ দেন কেউ
অন্যেরও চামচে। 

-----------
ফুঁ 
মনিরুল ইসলাম শ্রাবণ
১৮ জুন ২০২৬

(যে ছবি থেকে এই লেখার জন্ম)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ