Ticker

6/recent/ticker-posts

অমর অক্ষয় মুজিব



আকাশ ফুঁড়ে কে আসে আজ?
নিয়ে বিজয় রথ
লক্ষ মানুষ কীসের আসায়
ভোলে সকল মত।

মুজিব আসে মুজিব হাসে
মুজিব জিন্দা রয়
আর সকলে ক্ষয় হয়ে যায়—
মুজিব অমর হয়।

ভাস্কর্যে থাকে না মুজিব
থাকে যেথায় মন
লক্ষ মানুষ আগলে রাখে—
মুজিব যক্ষের ধন।

মুজিব থাকে ইতিহাসে
সারা বাংলার মুখ
মুজিব যেন উড়তে থাকা
লাল সবুজের বুক।


--

অমর অক্ষয় মুজিব
মনিরুল ইসলাম শ্রাবণ
১০ জানুয়ারি ২৬

স্মরণ ও শ্রদ্ধা

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ