কিছু
মানুষের সাথে কথা বলতে গেলে ‘উলটো’টা বলতে হয়। কেননা আপনি যেটাই বলবেন; সে তার বিপক্ষে
বলবে। তাই তার মুখ থেকে সঠিক কথা বের করতে হলে আপনাকে তার উলটো কথা বলতে হবে। আমিতো
তাই করি।
২৭
ফেব্রুয়ারি ২৫
যারা নিজেরা কিছু সৃষ্টি করতে পারে না, তাদের দিনরাত অতিক্রান্ত হয় অন্যের সৃষ্টি নিয়ে সমালোচনা করে।
২৭
ফেব্রুয়ারি ২০২৫
বটবৃক্ষ হতে হলে যেতে হয় মাটির গভীরে।
কিন্তু
তোমারতো শিকড় নেই বাছা- তুমি তো উড়ে এসে জুড়ে বসেছো।
১৮
জানুয়ারি ২৫
শুধু বয়স বেড়েছে আর বেড়েছে কিছু ব্যর্থতার দাগ।
১৮
জানুয়ারি ২৫
তাকে
আমি কিনে এনেছি প্রার্থনার দামে,
তাকে
আমি আপন করে রেখেছি- ভালোবাসার বাঁধনে।
১৮
জানুয়ারি ২৫
শ্রাবণোক্তি
মনিরুল ইসলাম শ্রাবণ

0 মন্তব্যসমূহ