ঝরে
যাওয়া ফুল
মনিরুল ইসলাম শ্রাবণ
ভুল করে পৃথিবীতে আর এসো না
আকাশের গাঁয়ে থেকো প্রিয় সোনা।
আমাদের পৃথিবীটা তোমাদের নয়
একে একে ঝরে যাবে হয়ে যাবে ক্ষয়।
আমাদের পৃথিবীটা শিশুদের তরে
গড়া নয় আছে হেথা নরাধমে ভরে।
ওত পেতে থাকে তারা পাড়া ও গলি
ফুল হয়ে তাই এথা ফোটে না কলি।
প্রতিদিন খালি হয় বাবা-মার বুক
কে পারে ভুলতে কলজে হারা দুখ।
তাই বলি- পৃথিবীতে আর এসো না
আকাশের গাঁয়ে থেকো প্রিয় সোনা।
আকাশের গাঁয়ে আছে পরীদের ঘর
পাবে সেথা শত সাথী নাহি কেউ পর।
আছে ফুল আছে ফল খেলনা হাজার
শিশু হয়ে পৃথিবীতে এসো না আবার।
রাত ১১.৪২
১০ অক্টোবর ২৪
%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F,%20%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F.jpg)



0 মন্তব্যসমূহ