পাহাড়—
আমার জন্য মেঘ থেকে
ছিনিয়ে এনেছে জল,
গ্রহণ করেছে, ধারণ করেনি
বিলিয়ে দিয়েছে, তাই—
ঝরনা হয়ে, নদী হয়ে
বইছে কলকল।
—
পাহাড়
মনিরুল ইসলাম শ্রাবণ
২০ অক্টোবর ২০২৬
ছবি লোকেশন : মহাদেব নদী, কলমাকান্দা, নেত্রকোণা। অদূরে মেঘালয়ের পাহাড়ের দল।



0 মন্তব্যসমূহ