আসুন দুটি খবর পড়ি
আন্তর্জাতিক খবর :
মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি Tesla Roadster (Next-Gen) নামে একটি গাড়ির প্রদর্শনী করেছে। গাড়িটি বাতাসে ভাসতে, লাফ দিতে এবং মাঝ আকাশে ডিগবাজি দেখাতে পারে। গাড়িটি ১ সেকেন্ডের কম সময়ে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলেরও বেশি। গত ১৫ অক্টোবর, ২০২৬ এ প্রদর্শিত এই গাড়িটি প্রয়োজনে তীব্র গতির চলার মধ্যেও মাটির সাথে শক্তভাবে কামড়ে থাকতে পারে, এমনকি উল্টো হয়েও চলতে পারে। একবার চার্জ দিলে এই গাড়ি চলতে পারবে ৪৮০ কিলোমিটারেরও বেশি পথ। গাড়িটিকে টেসলা ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ একটি গাড়ি হিসেবে বর্ণনা করেছে।
দেশীয় খবর :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মন্দিরের পাশে গরুর মাংস রান্না ও পরবর্তী সময়ে ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করার নোটিশকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক উত্তেজনা ও ‘গরুভোজ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেন এবং ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ৮টার দিকে উপাচার্য ভবন ও গণিত ভবনের মধ্যবর্তী সড়কে গরু জবাই করা হয় এবং বিকেলে জবি ক্যাফেটেরিয়ায় খিচুড়ি ও গরুর মাংস বিতরণ করা হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে এই খিচুড়ি-মাংস সংগ্রহ করেন। কর্মসূচিতে অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থাও করা হয়েছিল বলে জানা যায়।
খবর শেষ : শুভ রাত্রি।
রিপোর্ট : মনিরুল ইসলাম শ্রাবণ
১৭ অক্টোবর ২০২৬

0 মন্তব্যসমূহ