দরজার মতো তার বড় হৃদয় নেই –
তার মধ্যে দিয়ে প্রবেশ করে না
মানুষজন, সহায়-সম্পদ,
খাবার বা অন্য কিছু।
বড় বা দামি জিনিসপত্র তার কাছে
চিরদিনই অধরা –
তবুও হাজার বছর ধরে
উজাড় করে খুলে রাখে-
তার ছোট্ট হৃদয়।
জানালা– একটু আলো, অল্পকিছু হওয়া,
একটুখানি আকাশ দেখানোর
বাসনা ছাড়া –
তার আর নেই তো কোনো চাওয়া।
--------
জানালা
মনিরুল ইসলাম শ্রাবণ
৪ ফেব্রুয়ারি ২৬

0 মন্তব্যসমূহ