উপরে ওঠাও
নিচে নামাও
থেমে থাকো চুপ,
সিঁড়ি তুমি
সাক্ষী থেকো
লোভে দেইনি ডুব।
শ্রম দিয়েছি
ঘাম দিয়েছি
একটু একটু রোজ,
সফলতার
পেতে দেখা
করছি তারই খোঁজ।
ধীরে উঠি
ধীরে নামি
হইনি কভু চিৎ,
দেইনি সাঁতার
বানের জলে
তাই ভসছি বিপরীত।
শত বছর
শত স্মৃতি
জড়িয়ে ধাপ ধাপ,
সাক্ষী থেকো
লোভের জলে
কে দিয়েছে ঝাঁপ।
------
সিঁড়ি
মনিরুল ইসলাম শ্রাবণ
৯ ফেব্রুয়ারি ২৬
ছবি : আহসান মঞ্জিল, ঢাকা।


0 মন্তব্যসমূহ