Ticker

6/recent/ticker-posts

এই পৃথিবী ভালো মন্দের অপার আধার


জীবনকে যে যেভাবে দেখে, জীবন তার কাছে তেমনই। কারো কাছে জীবন অফুরন্ত সুখের ভাণ্ডার, কারো কাছে জীবন দুঃখের অথৈ নদী।

কেউ চারিদিকে সফলতার হাতছানি দেখতে পায়, কেউ শুধু অনিয়ম দেখে হতাশায় ভোগে।

হাজারো দুঃখ কষ্টের মাঝেও কেউ সমৃদ্ধির পথে এগিয়ে যায়। কেউ চারিদিকে অসহযোগিতা, অপ্রতুলতা দেখে নিজের কিছুই হবে না, কিছুই পারবে না বলে নিথর পাথর হয়ে বসে থাকে।

এই পৃথিবী ভালো মন্দের অপার আধার। পৃথিবীকে যে যেভাবে দেখে, পৃথিবী তার সাথে তেমনিই আচরণ করে।

মনিরুল ইসলাম শ্রাবণ

২১ ডিসেম্বর ২৩




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ