উচ্চতাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়।
দেখতে-শুনতে বড়ো হলেই কেউ সত্যিকার অর্থে বড় হয়ে যায় না।

শরীরে বড়, সম্পদে বড়, পদে বড়, ক্ষমতায় বড় এমন অনেক ব্যক্তি আছেন যারা মানসিকতার দিক থেকে অনেক ছোট।
হাতি-ঘোড়া, জিরাফ, অজগর এমনকি বাঘও বনের রাজা হতে পারে না।
বনের রাজা হতে পারে কেবল মাত্র সিংহ।
শক্তি, বুদ্ধিমত্তা, দৃঢ়চিত্ত ও ব্যবহারের গুণই তাকে সকল পশু-পাখির কাছে অঘোষিত রাজা বানায়।
দুষ্ট বাঘ নিজের শক্তির বড়াই করে কেবল তর্জনগর্জন করতে পারে, পশুদের মনে ভীতি সঞ্চার করতে পারে। কিন্তু তাদের মনে রাজা হওয়ার সম্মানজনক আসন দখল করতে পারে না।
তিতাসপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।
১৭ আগস্ট ২০২২খ্রি.